এফএ কাপ টিকিটের নিয়ম ভাঙায় জরিমানা আর্সেনালকে | চ্যানেল আই অনলাইন

এফএ কাপ টিকিটের নিয়ম ভাঙায় জরিমানা আর্সেনালকে | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

এফএ কাপে টিকিটের নিয়ম ভাঙায় জরিমানা করা হয়েছে আর্সেনালকে। গত মৌসুমের তৃতীয় রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষের ম্যাচে নিয়ম ভাঙার জন্য এ জরিমানা করা হয়। ফুটবল অ্যাসোসিয়েশনের পেশাদার গেম বোর্ড এ জরিমানা করেছে গানারদের।

আর্সেনালকে ৫ লাখ পাউন্ড স্টার্লিং বা বাংলাদেশি মুদ্রায় ৮ কোটি ৭ লাখ টাকার বেশি জরিমানা করা হয়েছে। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী ম্যানচেস্টার ইউনাইটেডকে ১৫ শতাংশ টিকিট দিতে না পারায় এ জরিমানা করা হয়।

গানাররা যদি এ মৌসুমে প্রতিযোগিতার নিয়ম মেনে না চলতে পারে বা তারা যদি ব্যর্থ হয় নিয়ম মানতে তবে জরিমানার পরিমাণ আরও বাড়বে। ইংলিশ সংবাদমাধ্যম জানিয়েছে, গত ডিসেম্বরে টিকিট বরাদ্দ নিয়ে এফএ’র কাছে অভিযোগ করেছিল।

এমিরেটস স্টেডিয়ামের উপরের অংশে ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের থাকার জায়গা ঘিরে নিরাপত্তা নিয়ে আর্সেনালের উদ্বেগ ছিল। সেজনই নির্দিষ্ট পরিমাণ টিকিট দেয়নি ক্লাবটি।

Scroll to Top