এফএ কাপের কোয়ার্টার ফাইনালে নিউক্যাসলের মুখোমুখি ম্যানসিটি – Allrounder BD

এফএ কাপের কোয়ার্টার ফাইনালে নিউক্যাসলের মুখোমুখি ম্যানসিটি – Allrounder BD

এফএ কাপের কোয়ার্টার ফাইনালে নিউক্যাসলের মুখোমুখি ম্যানসিটি – Allrounder BD

এফএ কাপের কোয়ার্টার ফাইনালে নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। শনিবার ইত্তিহাদ স্টেডিয়ামে রাত ১১:৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

সময়টা দারুণ কাটাচ্ছে পেপ গার্দিওলার দল। বর্তমান চ্যাম্পিয়নরা লিগে তিন নম্বরে থাকলেও শিরোপা দৌড়ে ভালভাবেই টিকে আছে। সবশেষ ম্যাচে লিভারপুলের মাঠ থেকে ড্র করে ফিরেছে তারা। এফএ কাপে রাউন্ড পাঁচের ম্যাচে লুটন টাউনকে ৬-২ গোলে উড়িয় দিয়ে নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল। ম্যাচটি নিজেদের ঘরের মাঠে, নিজেদের সমর্থকদের সামনে হওয়ায় বাড়তি সুবিধা পাবে আর্লিং হালান্ড-হুলিয়ান আলভারেজরা।

সিটিজেনদের মাঠে নিউক্যাসলের রেকর্ড খুব একটা ভাল না। ১৬বারের দেখায় ১৫টিতে হারের হতাশা নিয়ে মাঠ ছেড়েছে তারা। সবশেষ লিগ কাপেও সিটির কাছে হেরে বিদায় নিয়েছে নিউক্যাসল।

২০১৯-২০ মৌসুমের পর আবারও এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যানসিটির মুখোমুখি হচ্ছে নিউক্যাসল। সেবার ঘরের মাঠে ২-০ গোলে হেরেছিল ম্যাগপাইরা। তবে ২০০৪-০৫ মৌসুমের পর আবারও সেমিফাইনালে উঠতে মরিয়া নিউক্যাসল।

সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে রয়েছে কেভিন ডি ব্রুইনারা। তবে নিয়মিত গোলকিপার এডারসনের চোট সিটি শিবিরে এনে দিয়েছে অস্বস্তি।

Scroll to Top