এপস্টেইন ফাইলসে নাম আসার পর লেবার পার্টি ছাড়লেন লর্ড ম্যান্ডেলসন – DesheBideshe

এপস্টেইন ফাইলসে নাম আসার পর লেবার পার্টি ছাড়লেন লর্ড ম্যান্ডেলসন – DesheBideshe

এপস্টেইন ফাইলসে নাম আসার পর লেবার পার্টি ছাড়লেন লর্ড ম্যান্ডেলসন – DesheBideshe

লন্ডন, ০২ ফেব্রুয়ারি – যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী লর্ড ম্যান্ডেলসন লেবার পার্টির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। তার পদত্যাগের কারণ, কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে তার অতীত সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক তৈরি হওয়া।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশিত নথিতে লর্ড ম্যান্ডেলসনের নাম উঠে আসে। নথিতে উল্লেখ, ২০০৩ ও ২০০৪ সালে এপস্টেইন তিন দফায় মোট ৭৫ হাজার ডলার (প্রায় ৫৫ হাজার পাউন্ড) লর্ড ম্যান্ডেলসনকে দিয়েছেন।

লর্ড ম্যান্ডেলসন লেবার পার্টির মহাসচিবকে লিখিত চিঠিতে বলেন, বিষয়টি প্রায় ২০ বছর আগে ঘটেছে এবং তার কোনো নথি বা স্মৃতি নেই। তিনি তদন্ত চলাকালে পার্টিকে বিব্রত করতে চান না, তাই পদত্যাগ করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত নারী ও কিশোরীদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এবং বলেন, তাদের কণ্ঠ অনেক আগেই শোনা উচিত ছিল।

লেবার দলের এমপি গর্ডন ম্যাকি পদত্যাগকে সঠিক সিদ্ধান্ত হিসেবে মন্তব্য করেছেন। কনজারভেটিভ পার্টির পক্ষ থেকে লর্ড ম্যান্ডেলসনের পদত্যাগকে সমালোচনা করা হলেও সরকারের কর্মকর্তারা জানান, এ বিষয়ে আগে কোনো তথ্য ছিল না।

এনএন/ ০২ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top