এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন আহসান হাবিব – DesheBideshe

এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন আহসান হাবিব – DesheBideshe


এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন আহসান হাবিব – DesheBideshe
আহসান হাবিব

ঢাকা,২৬ অক্টোবর-জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আহসান হাবিব। এর আগে তিনি এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআরের চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। অবসরে যাওয়ার আগে আহসান হাবিবকে নিজ ক্যাডারে ফিরে যেতে হবে।

এস এম/ ২৬ অক্টোবর ২০২৬

Scroll to Top