এনটিআরসিএ’র বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ

এনটিআরসিএ’র বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এমপিওভুক্ত শিক্ষকের শূন্যপদের চাহিদা চেয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

এনটিআরসিএ’র বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশএনটিআরসিএ’র বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ

এতে বলা হয়েছে, পরবর্তী নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবেশ পর্যায়ের শূন্যপদে শিক্ষক নিয়োগ সুপারিশের লক্ষ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো (স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা) থেকে এমপিওভুক্ত শূন্যপদের অনলাইনে চাহিদা সংগ্রহের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

নিয়োগ সুপারিশের জন্য ৩০ সেপ্টেম্বরের পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদের চাহিদা ১৯ নভেম্বর থেকে ২৮ নভেম্বরের মধ্যে অনলাইনে দিতে হবে। অনলাইনে চাহিদা দেওয়ার পর পরবর্তী তিন দিনের মধ্যে ই-রিকুজিশন ফি জমা দিতে হবে।

বিজ্ঞপ্তির আওতায় শূন্যপদে অনলাইনে চাহিদা দিতে ইচ্ছুক এনটিআরসিএতে নিবন্ধনকৃত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে অনলাইনে চাহিদা দিতে হবে। পূর্বে জারিকৃত কোনো নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির আওতায় দেওয়া অনলাইনে চাহিদা কোনোভাবেই বহাল থাকবে না। অফলাইনে, হার্ডকপিতে অথবা ই-মেইলে কোনো চাহিদা গ্রহণযোগ্য হবে না।পরবর্তী নিয়োগ সুপারিশের জন্য ৩০ সেপ্টেম্বর মধ্যে যে পদ শূন্য হয়েছে, সে সব শূন্যপদের চাহিদা দিতে হবে।

প্রতিষ্ঠানপ্রধানরা তাদের নিজস্ব User ID  এবং Password ব্যবহার করে http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে অথবা এনটিআরসিএর ওয়েবসাইটের (www.ntrca.gov.bd) ই-রিকুজিশন নামক সেবা বক্সের ই-রিকুজিশন লগইন অপশনে ক্লিক করে ই- রিকুজিশন প্ল্যাটফর্মে প্রবেশ করত অনলাইন ফরমটি পূরণ করে শুধু এমপিওভুক্ত শূন্যপদের অনলাইনে চাহিদা পাঠাবেন।

ই-রিকুজিশন ফরমটি পূরণের সময় এনটিআরসিএর ওয়েবসাইটে প্রদর্শিত ই-রিকুজিশন সংক্রান্ত নির্দেশিকাটি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

Scroll to Top