এক মাসের মধ্যে বন্ধ শ্রমবাজার চালুর সুখবর মিলবে: আরিফুর হক – DesheBideshe

এক মাসের মধ্যে বন্ধ শ্রমবাজার চালুর সুখবর মিলবে: আরিফুর হক – DesheBideshe

এক মাসের মধ্যে বন্ধ শ্রমবাজার চালুর সুখবর মিলবে: আরিফুর হক – DesheBideshe

সিলেট সার্কিট হাউস, ২৮ ফেব্রুয়ারি – বন্ধ থাকা বিভিন্ন দেশের শ্রমবাজার পুনরায় চালু করতে সরকার জোর তৎপরতা চালাচ্ছে। আগামী এক মাসের মধ্যেই এ বিষয়ে ইতিবাচক ফল পাওয়া যাবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুর হক চৌধুরী।

শনিবার দুপুরে সিলেট সার্কিট হাউসে স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী আরও উল্লেখ করেন যে ইউরোপের দেশ স্পেনে অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশিদের পাসপোর্ট প্রাপ্তি ও পুলিশ ক্লিয়ারেন্স যথাসময়ে পৌঁছে দেওয়ার বিষয়েও সরকার কার্যকর ব্যবস্থা নিচ্ছে। এ সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ দৃশ্যমান হবে বলে তিনি আশ্বাস দেন।

উক্ত মতবিনিময় সভায় শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা সিলেটের বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এস এম/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top