এআই ফিচার নিয়ে ওয়ালটনের নতুন ওয়াশিং মেশিন বাজারে

এআই ফিচার নিয়ে ওয়ালটনের নতুন ওয়াশিং মেশিন বাজারে

উন্নত প্রযুক্তি ও আধুনিক ফিচার সমৃদ্ধ নতুন ৪টি স্মার্ট ওয়াশিং মেশিন বাজারে এনেছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। নতুন মডেলগুলোর মধ্যে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) নির্ভর টপ-লোডিং ও ফ্রন্ট-লোডিং ওয়াশিং মেশিন, যা ব্যবহারকারীদের দেবে আরও স্মার্ট ও ঝামেলামুক্ত কাপড় ধোয়ার অভিজ্ঞতা।

এআই ফিচার নিয়ে ওয়ালটনের নতুন ওয়াশিং মেশিন বাজারে

নতুন এআই প্রযুক্তির ওয়াশিং মেশিনটি কাপড়ের ধরন ও ওজন বুঝে স্বয়ংক্রিয়ভাবে উপযুক্ত ওয়াশ সেটিং নির্বাচন করতে সক্ষম। এতে ব্যবহারকারীর সময় ও পরিশ্রম দুটোই কমবে, পাশাপাশি মিলবে উন্নত ধোয়ার ফলাফল।

নতুন সিরিজে ৮ ও ৯ কেজি ধারণক্ষমতার টপ-লোডিং মডেল, স্টেইন ওয়াশ ও স্টিম ওয়াশ ফিচার সমৃদ্ধ ফ্রন্ট-লোডিং মডেল এবং ১২ কেজি ধারণক্ষমতার ওয়াশার-ড্রায়ার কম্বো মডেল অন্তর্ভুক্ত রয়েছে। কিছু মডেলে ইনভার্টার ও ডাইরেক্ট ড্রাইভ মোটর ব্যবহার করা হয়েছে, যা কম বিদ্যুৎ খরচে দীর্ঘস্থায়ী ও নিরব পারফরম্যান্স নিশ্চিত করে।

রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে নতুন মডেলগুলো উদ্বোধন করেন ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার (সিবিও) আব্দুল্লাহ-আল-জুনায়েদ এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান।

অনুষ্ঠানে ওয়ালটনের কর্মকর্তারা জানান, আধুনিক জীবনযাত্রার চাহিদা ও স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করেই নতুন এ সিরিজ বাজারে আনা হয়েছে। উন্নত প্রযুক্তি, আন্তর্জাতিক মান এবং শক্তি সাশ্রয়ী বৈশিষ্ট্যের কারণে নতুন ওয়াশিং মেশিনগুলো গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে বলে তারা আশা প্রকাশ করেন।

অভিনেত্রী জয়া আহসান বলেন, ওয়ালটন নিয়মিতভাবে আধুনিক প্রযুক্তিনির্ভর পণ্য বাজারে আনছে, যা দেশীয় শিল্পের জন্য গর্বের বিষয়। তাদের উদ্ভাবনী উদ্যোগের কারণে ওয়ালটন দ্রুতই একটি আস্থার ব্র্যান্ডে পরিণত হয়েছে।

আরও পড়ুন:

ঈদ উপলক্ষে রাত ১০টা পর্যন্ত দোকান-শপিংমল খোলা

ওয়ালটন জানায়, গাজীপুরের চন্দ্রায় অবস্থিত আধুনিক ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে আন্তর্জাতিক মান বজায় রেখে এসব ওয়াশিং মেশিন উৎপাদন করা হচ্ছে। একাধিক ভিন্ন প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই মেশিনগুলো কাপড়ের কোনো ক্ষতি ছাড়াই কার্যকরভাবে পরিষ্কার করে এবং দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করে।

Scroll to Top