চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলেছেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক কুমার ঘটকের হাত ধরে বাংলা চলচ্চিত্র বিশ্বদরবারে মর্যাদার আসন পেয়েছে। রাজধানীতে ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষের অনুষ্ঠানে তারা এ’সব কথা বলেন। গল্প-আড্ডায় ঋত্বিক ঘটকের সাথে কাজের অভিজ্ঞতা তুলে ধরেন বিশিষ্টজনেরা।