সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ‘প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে, নিজ নিজ অবস্থান থেকে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করা।’ তিনি বলেন, আইনের শাসন, ন্যায়বিচার, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য নিশ্চিত করণের অন্যতম পূর্বশর্ত হচ্ছে—রাষ্ট্রের তিনটি অঙ্গের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা এবং প্রত্যেকের নিজ নিজ কর্মব্যপ্তির মধ্যে থেকে জনগণের কল্যাণে কাজ করে যাওয়া।