ঈদের শুভেচ্ছা জানালেন রোনালদো | চ্যানেল আই অনলাইন

ঈদের শুভেচ্ছা জানালেন রোনালদো | চ্যানেল আই অনলাইন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত ও অনুসারীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পর্তুগিজ ফুটবল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শুক্রবার ৪১ বর্ষী রোনালদো লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক! আশা করি পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সবার দিনটি বিশেষভাবে কাটবে। সকলের জন্য শান্তি ও সুখ কামনা করছি।’

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি মুসলিম ভক্তের কথা মাথায় রেখে রোনালদোর এই শুভেচ্ছাবার্তা সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। বিভিন্ন দেশ থেকে তার পোস্টে ভক্তরা কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেছেন।

বর্তমানে সৌদি প্রো লিগের দল আল-নাসরের হয়ে খেলছেন রোনালদো। মধ্যপ্রাচ্যে খেলার সুবাদে মুসলিম সংস্কৃতির সঙ্গে তার ঘনিষ্ঠতা আরও বেড়েছে বলে মনে করছেন অনেকেই। এর আগেও বিভিন্ন উপলক্ষে মুসলিম বিশ্বকে শুভেচ্ছা জানাতে দেখা গেছে এই পর্তুগিজ মহাতারকাকে।

Scroll to Top