ঈদের দিন নির্ধারণে বৃহস্পতিবার বৈঠকে বসছে চাঁদ দেখা কমিটি – DesheBideshe

ঈদের দিন নির্ধারণে বৃহস্পতিবার বৈঠকে বসছে চাঁদ দেখা কমিটি – DesheBideshe

ঈদের দিন নির্ধারণে বৃহস্পতিবার বৈঠকে বসছে চাঁদ দেখা কমিটি – DesheBideshe

ঢাকা, ১৮ মার্চ – দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতরের দিনক্ষণ নির্ধারণ করতে বৃহস্পতিবার সন্ধ্যায় বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সন্ধ্যা সাড়ে ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। বুধবার ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে নির্দিষ্ট টেলিফোন নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন। চলতি বছর বাংলাদেশে রোজা শুরু হয়েছিল ১৯ ফেব্রুয়ারি। সেই হিসাবে বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে রোজা ২৯টি পূর্ণ হবে এবং শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে ওইদিন চাঁদ দেখা না গেলে ৩০ রোজা পূর্ণ হবে এবং শনিবার পবিত্র ঈদ উদযাপিত হবে।

এস এম/ ১৮ মার্চ ২০২৬



Scroll to Top