ঈদের দিনে শাহজালাল বিমানবন্দর পরিদর্শনে পর্যটন মন্ত্রী আফরোজা খানম – DesheBideshe

ঈদের দিনে শাহজালাল বিমানবন্দর পরিদর্শনে পর্যটন মন্ত্রী আফরোজা খানম – DesheBideshe

ঈদের দিনে শাহজালাল বিমানবন্দর পরিদর্শনে পর্যটন মন্ত্রী আফরোজা খানম – DesheBideshe

ঢাকা, ২১ মার্চ – পবিত্র ঈদুল ফিতরের দিনে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।

শনিবার ২১ মার্চ তিনি বিমানবন্দরটি পরিদর্শনে যান। এ সময় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক তার সঙ্গে উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে মন্ত্রী বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে যাত্রীসেবা আরও উন্নত করার লক্ষ্যে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পবিত্র ঈদ উপলক্ষ্যে মন্ত্রী সেখানে দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে মিষ্টি বিতরণ করে ঈদের শুভেচ্ছা জানান। পাশাপাশি তিনি বিমানবন্দরে উপস্থিত যাত্রীদের সঙ্গেও কুশল বিনিময় করেন এবং তাদের নিরাপদ ও আনন্দময় যাত্রা কামনা করেন।

পরিদর্শনকালে বেবিচকের সদস্য এয়ার কমডোর আবু সাঈদ মেহ্‌বুব খান, এস এম লাবলুর রহমান এবং এয়ার কমডোর মো. আসিফ ইকবালসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে মন্ত্রী বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনা ও সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এই সেবার ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

এনএন/ ২১ মার্চ ২০২৬



Scroll to Top