ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় কমপক্ষে ১৩৩ ইরানি নিহত | চ্যানেল আই অনলাইন

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় কমপক্ষে ১৩৩ ইরানি নিহত | চ্যানেল আই অনলাইন

ওয়াশিংটনভিত্তিক ইরানি মানবাধিকার সংস্থা মানবাধিকার কর্মী সংবাদ সংস্থা জানিয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় অন্তত ১৩৩ জন ইরানি নিহত এবং ২০০ জন আহত হয়েছে।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সংস্থার প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে বলা হয়েছে, ১৮টি প্রদেশে অন্তত ৫৮টি হামলার ঘটনা ধরা পড়েছে। তেহরানে সবচেয়ে বেশি হামলার খবর পাওয়া গেছে।

সংস্থা আরও জানিয়েছে, সামরিক বাহিনীরও ক্ষয়ক্ষতি হয়েছে, বিভিন্ন অবকাঠামো ও শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ইন্টারনেট পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।

Scroll to Top