ইসরায়েল থেকে মুক্ত শহিদুল আলম দেশে ফিরলেন

ইসরায়েল থেকে মুক্ত শহিদুল আলম দেশে ফিরলেন

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন আলোকচিত্রী শহিদুল আলম। আজ শনিবার ভোর পৌনে ৫টার দিকে  শহিদুল আলম  রাজধানীর  শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

শহিদুল আলমকে বরণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন তাঁর  স্ত্রী ও মানবাধিকারকর্মী রেহনুমা আহমেদ, জাতীয় জাদুঘরের মহা-পরিচালক তানজিম ইবনে ওয়াহাব, আলোকচিত্রী ও গবেষক মুনেম ওয়াসিফসহ অনেকে।

শহিদুল আলমের দেশে ফেরার ছবি আজ শনিবার সকাল সাতটার দিকে স্বাধীন মিডিয়া প্রতিষ্ঠান দৃকের ফেসবুক পেজে পোস্ট করা হয়। দৃকের ইনোভেশন ম্যানেজার রাহাত করিমও তাঁর দেশে ফেরার বিষয়টি জানান।

Scroll to Top