ইসরায়েলে একযোগে ইরান ও হিজবুল্লাহর হামলা, শতাধিক শহরে সতর্কতা – DesheBideshe

ইসরায়েলে একযোগে ইরান ও হিজবুল্লাহর হামলা, শতাধিক শহরে সতর্কতা – DesheBideshe

ইসরায়েলে একযোগে ইরান ও হিজবুল্লাহর হামলা, শতাধিক শহরে সতর্কতা – DesheBideshe

তেল আবিব, ২৯ মার্চ – ইসরায়েলের ভূখণ্ডে একযোগে জোরালো হামলা চালিয়েছে ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই সমন্বিত হামলার কারণে ইসরায়েলের শতাধিক শহরে সতর্কসংকেত বেজে ওঠে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর সূত্রমতে, লেবানন থেকে হিজবুল্লাহর রকেট নিক্ষেপের পাশাপাশি ইরান থেকেও ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

একই সময়ে দুই দিক থেকে ধেয়ে আসা এই হামলার কারণে দেশজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নাগরিকরা নিরাপদ আশ্রয়ে ছুটতে বাধ্য হন। তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। অন্যদিকে হাইফা উপকূলীয় এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে বেশ কিছু অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো পরিস্থিতি মোকাবিলায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এস এম/ ২৯ মার্চ ২০২৬



Scroll to Top