ইসরায়েলকে ৭ বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা অনুমোদন যুক্তরাষ্ট্রের – DesheBideshe

ওয়াশিংটন, ০৮ ফেব্রুয়ারি – ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের শুরু থেকেই সমর্থন ও সহায়তা দিয়ে আসা যুক্তরাষ্ট্র আরও ৭ বিলিয়ন ডলারের গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র দিতে যাচ্ছে ইসরায়েলকে। এরই মধ্যে এ অস্ত্র বিক্রির চুক্তিতে অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) মার্কিন ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সির (ডিএসসিএ) বরাতে এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা।

মার্কিন ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি (ডিএসসিএ) জানিয়েছে, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ৬ দশমিক ৭৫ বিলিয়ন ডলারের গোলাবারুদ ও ৬৬০ মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির চুক্তি করেছে ইসরায়েলের সঙ্গে। বর্তমান ও ভবিষ্যতের হুমকি মোকাবিলায় ইসরায়েলকে সক্ষমতা অর্জনে সাহায্য করবে এই পদক্ষেপ।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনাকে সমর্থন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) নির্দেশ দেওয়া হয়েছে বিপুলসংখ্যক ফিলিস্তিনিকে গাজা থেকে সরানোর প্রস্তুতি নিতে।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাৎজ বলেন, ফিলিস্তিনিদের গাজা ছেড়ে যাওয়া নিয়ে একটি পরিকল্পনা তৈরি করতে তার সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি।

কাৎজ বলেন, গাজা থেকে সেখানকার বাসিন্দাদের স্বেচ্ছায় চলে যাওয়ার বিষয়টি কার্যকর করার জন্য পরিকল্পনা তৈরি করতে আইডিএফকে নির্দেশ দিয়েছি। গাজাবাসীরা তাদের গ্রহণে রাজি, এমন যেকোনো দেশে তারা চলে যেতে পারেন।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর আরও দাবি, স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ের মতো দেশগুলো গাজার যেকোনো বাসিন্দাকে তাদের দেশে গ্রহণ করতে আইনত বাধ্য।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৮ ফেব্রুয়ারি ২০২৫

Recent Posts

খুলনা-৩, ৬ ফেব্রুয়ারি – ‘স্মার্ট লাইফ, ফ্রি ওয়াইফাই’ স্লোগানকে সামনে রেখে খুলনা-৩ আসনের সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের সুবিধার্থে বিএনপির উদ্যোগে চালু করা হয়েছে ফ্রি ওয়াইফাই জোন। খুলনা-৩ আসনের প্রতিটি থানার আওতাধীন খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী এলাকায় মোট ৬টি পয়েন্টে ২৪ ঘণ্টা উচ্চগতির ইন্টারনেট সুবিধাসম্পন্ন ‘বকুল’স ওয়াইফাই জোন’ উদ্বোধন করা হয়েছে। কোনো প্রকার পাসওয়ার্ড ছাড়াই যে কেউ খুব সহজে এই ওয়াইফাই সেবায় সংযুক্ত হতে পারবেন বলে জানানো হয়েছে। এ বিষয়ে রকিবুল ইসলাম বকুল উল্লেখ করেন যে বর্তমান বিশ্বে ইন্টারনেট আর কোনো বিলাসিতা নয় বরং এটি শিক্ষা, কর্মসংস্থান ও সমাজে সক্রিয় অংশগ্রহণের জন্য একটি মৌলিক প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। তিনি জানান জ্ঞান অর্জন এখন আর শুধু লাইব্রেরির চার দেয়ালে সীমাবদ্ধ নেই এবং হাতের মুঠোয় ইন্টারনেট থাকায় তরুণরা আধুনিক প্রযুক্তি শিখে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে উপার্জনের সুযোগ পাচ্ছে। তিনি আরও জানান যে পর্যায়ক্রমে এই ফ্রি ওয়াইফাই সেবা খুলনা-৩ এর প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে সম্প্রসারণ করা হবে যাতে কোনো গ্রাম বা নাগরিক ডিজিটাল সেবা থেকে বঞ্চিত না থাকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দীর্ঘমেয়াদি সামাজিক উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগটি খুলনায় ডিজিটাল বৈষম্য কমানো এবং টেকসই কমিউনিটি উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন যে ফ্রি ওয়াইফাই সেবার মাধ্যমে শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা বৃহত্তর অর্থনীতির সঙ্গে আরও সহজে সংযুক্ত হতে পারবে। এ এম/ ৬ ফেব্রুয়ারি ২০২৬ – DesheBideshe

Scroll to Top