
তেহরান, ৮ মার্চ – যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন সেনাকে আটক করার দাবি করেছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মহাসচিব আলি লারিজানি বাংলাদেশ সময় রোববার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।
তিনি উল্লেখ করেন যে যুদ্ধ শুরু হওয়ার এক সপ্তাহ পর বেশ কয়েকজন মার্কিন সেনাকে আটক করা সম্ভব হয়েছে। তবে ঠিক কতজন সেনাকে আটক করা হয়েছে সে বিষয়ে স্পষ্ট কোনো সংখ্যা জানাননি লারিজানি। এছাড়া তাদের কীভাবে বা কোথা থেকে আটক করা হয়েছে, সে বিষয়েও বিস্তারিত কিছু খোলাসা করেননি ইরানের এই প্রভাবশালী কর্মকর্তা।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে মার্কিন সেনারা স্থল হামলা চালিয়েছে, এমন কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
এনএন/ ৮ মার্চ ২০২৬





