ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইরান থেকে ইসরায়েলের দিকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।
সোমবার (২ মার্চ) সংবাদমাধ্যম আল জাজিরা প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানায়।
ইসরায়েলি কর্তৃপক্ষ সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দাদের মোবাইল ফোনে ‘সতর্কতামূলক নির্দেশনা পাঠিয়েছে।
এতে সবাইকে দ্রুত সুরক্ষিত স্থানে আশ্রয় নিতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করার কথা বলা হয়েছে।
আইডিএফ আরেক বিবৃতিতে জানিয়েছে, মানুষ এখন সুরক্ষিত স্থান ত্যাগ করতে পারবেন, তবে ওই স্থানগুলোর কাছাকাছি থাকতে বলা হয়েছে।
এদিকে, বিবিসি ফার্সিতে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরান নতুন মাত্রায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা শুরু করেছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে।
ফার্স নিউজ এজেন্সি লিখেছে, “ইরানের সশস্ত্র বাহিনী পশ্চিম এশিয়া অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে নতুন মাত্রায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।”
ইরাকি শহর এরবিলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।



