ইরানে বিশেষ বাহিনী পাঠিয়ে ইউরেনিয়াম জব্দের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র – DesheBideshe

ইরানে বিশেষ বাহিনী পাঠিয়ে ইউরেনিয়াম জব্দের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র – DesheBideshe

ইরানে বিশেষ বাহিনী পাঠিয়ে ইউরেনিয়াম জব্দের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র – DesheBideshe

তেহরান, ৮ মার্চ – ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ জব্দ করতে বিশেষ বাহিনী পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাতে জানা গেছে, এ বিষয়ে উচ্চপর্যায়ে আলোচনা চলছে। মার্কিনিদের দাবি অনুযায়ী ইরানের কাছে প্রায় ৪৫০ কেজি ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা স্বল্প সময়ের মধ্যে পারমাণবিক অস্ত্রে রূপান্তরযোগ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের মাধ্যমে ইরানের এই পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে চান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সেনাদের এই অভিযানে ইরানের ভূখণ্ডে প্রবেশ করে অত্যন্ত সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনায় অভিযান চালাতে হবে। তবে এই মিশনে যুক্তরাষ্ট্র এককভাবে অংশ নেবে নাকি ইসরায়েলও যোগ দেবে, তা এখনও নিশ্চিত নয়। এর আগে ৩ মার্চ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কংগ্রেসে ইঙ্গিত দিয়েছিলেন যে কাউকে সেখানে গিয়ে এই উপাদান নিয়ে আসতে হবে।

একজন ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন ইরানে বিশেষ অভিযান পরিচালনাকারী ইউনিট পাঠানোর বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছে। মার্কিন কর্মকর্তাদের মতে প্রশাসন দুটি বিকল্প নিয়ে ভাবছে, যার একটি হলো ইউরেনিয়াম ইরান থেকে সরিয়ে নেওয়া এবং অন্যটি পারমাণবিক বিশেষজ্ঞদের মাধ্যমে সেখানেই তা পাতলা করে দেওয়া। এই মিশনে বিশেষ বাহিনীর সদস্যদের সঙ্গে বিজ্ঞানীরাও থাকতে পারেন বলে জানা গেছে।

এস এম/ ৮ মার্চ ২০২৬



Scroll to Top