ইরানের সাথে চুক্তির বিষয়ে সমালোচকদের ‘নির্বোধ’ বললেন ট্রাম্প | চ্যানেল আই অনলাইন

ইরানের সাথে চুক্তির বিষয়ে সমালোচকদের ‘নির্বোধ’ বললেন ট্রাম্প | চ্যানেল আই অনলাইন

ইরানের বিষয়ে ‘যথেষ্ট কঠোর নন বলে যে সমালোচনা করা হচ্ছে, তার জবাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, এই বোকারা যারা মনে করে আমি ইরানের বিষয়ে যথেষ্ট কঠোর ছিলাম না, যখন শেয়ারবাজার সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং তেলের দাম কমছে, হয় তারা  হিংসুক, খারাপ মানুষ অথবা নির্বোধ।

বৃহস্পতিবার (১৮ জুন) বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

তার এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন যুক্তরাষ্ট্রের কিছু আইনপ্রণেতা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া চুক্তির সমালোচনা করেছেন এবং সতর্ক করেছেন যে, এই চুক্তি ইরানের পারমাণবিক কর্মসূচিকে পর্যাপ্তভাবে সীমাবদ্ধ করে না এবং একই সঙ্গে ইরানকে হরমুজ প্রণালিকে চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার চালিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছে।

Scroll to Top