যুক্তরাষ্ট্রের তিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
এক মার্কিন কর্মকর্তা বলেন, ইসরায়েলি সম্ভাব্য বদলার সীমাবদ্ধতাগুলোকে তুলে ধরার ক্ষেত্রে তাঁরা এই ফোনকলকে কাজে লাগাতে চান।
মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন বিষয়টি নিশ্চিত করতে চায় যে ইরানের লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলা যেন অনুপাতহীন না হয়।
অ্যাক্সিওস এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি হোয়াইট হাউস।