ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করলো ট্রাম্প, কমল তেলের দাম

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করলো ট্রাম্প, কমল তেলের দাম

বিশ্বের জ্বালানি করিডোর হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে ৪৮ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় তিনি তেহরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোগুলোতে ভয়াবহ হামলা চালিয়ে বিধ্বস্ত করার হুমকি দিয়েছিলেন। এতে ইরান ভীত না হয়ে পালটা হুঁশিয়ারী যে, তাদের কোনো জ্বালানি স্থাপনা আক্রান্ত হলে আরব দেশগুলো বড় তেল ও গ্যাস ফিল্ডগুলো উড়িয়ে দেওয়া হবে। এতে উত্তেজনা আরও বেড়ে যায়। টালমাটাল হয়ে পড়ে বিশ্ব জ্বালানি বাজারও। তবে কমতে শুরু করেছে তেলের দাম

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করলো ট্রাম্প, কমল তেলের দাম

তবে সেই হামলার হুমকি পাঁচদিনের জন্য স্থগিত করেছেন ট্রাম্প। এতে কমতে শুরু করেছে তেলের দাম।

ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে যেকোনো ধরনের সামরিক হামলা স্থগিত রাখার জন্য ট্রাম্প নির্দেশ দেওয়ার পর তেলের দাম ১৩ শতাংশেরও বেশি কমেছে।

জিএমটি ১১:০৮ নাগাদ ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারেলে প্রায় ১৭ ডলার বা ১৫ শতাংশ কমে ৯৬ ডলারে নেমে এসেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ১৩ ডলার বা প্রায় ১৩.৫ শতাংশ কমে সেশন লো ৮৫.২৮ ডলারে অবস্থান করছে।

ফের প্রেমে হাবুডুবু খাচ্ছেন পরিণীতি?

এর আগে জাহাজে ইরানের হামলার কারণে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় তেলের দাম প্রতি ব্যারেলে ১০০ ডলারের উপরে উঠে গিয়েছিল।

সূত্র: আল জাজিরা।

Scroll to Top