ইরানের কেশম দ্বীপে পানি শোধনাগারে হামলা | চ্যানেল আই অনলাইন

ইরানের কেশম দ্বীপে পানি শোধনাগারে হামলা | চ্যানেল আই অনলাইন

হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের কেশম দ্বীপের একটি লবণাক্ত পানি শোধনাগারে বিমান হামলার ঘটনা ঘটেছে। এতে স্থাপনাটি সম্পূর্ণরূপে অচল হয়ে পড়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

সোমবার ৩১ মার্চ এ হামলার ঘটনা ঘটেছে বলে মঙ্গলবার (১ এপ্রিল) ইরানি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়। তবে হামলার সুনির্দিষ্ট সময় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা মোহসেন ফারহাদির বরাত দিয়ে ইরানিয়ান স্টুডেন্ট নিউজ এজেন্সি (আইএসএনএ) জানায়, কেশম দ্বীপের গুরুত্বপূর্ণ লবণাক্ত পানি শোধনাগারটি হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে সম্পূর্ণ অচল হয়ে গেছে এবং স্বল্প সময়ে এটি মেরামত করা সম্ভব নয়। শোধনাগারটি পুনরায় সচল না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার পানির চাহিদা ট্যাংকার এবং বিকল্প শোধনাগারের মাধ্যমে পূরণ করা হবে।

অন্যদিকে, হরমোজগান প্রদেশের ডেপুটি গভর্নর আহমদ নাফিসি ইরানের মেহর নিউজ এজেন্সিকে বলেন, যুদ্ধের শুরুর দিকে কেশমের পানি শোধনাগারে হামলার ঘটনা ছাড়া সাম্প্রতিক সময়ে নতুন কোনো হামলার তথ্য পাওয়া যায়নি।

Scroll to Top