ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা, হেলিপ্যাড ধ্বংস – DesheBideshe

ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা, হেলিপ্যাড ধ্বংস – DesheBideshe

ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা, হেলিপ্যাড ধ্বংস – DesheBideshe

বাগদাদ, ১৪ মার্চ – ইরাকে যুক্তরাষ্ট্রের দূতাবাসে একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় দূতাবাসের হেলিপ্যাড সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

শনিবার স্থানীয় সময় ভোরের দিকে এই হামলা চালানো হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইরাকের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন যে এই ক্ষেপণাস্ত্রটি সরাসরি ইরান থেকে ছোড়া হয়নি। তাদের ধারণা ইরাকে সক্রিয় থাকা ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলো এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। যদিও এখন পর্যন্ত কোনো গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি।

উল্লেখ্য গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চলছে।

এই পরিস্থিতিতে গতকালই ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য লেভেল ফোর সতর্কবার্তা জারি করেছিল যুক্তরাষ্ট্রের দূতাবাস। ওই সতর্কবার্তায় আশঙ্কা প্রকাশ করা হয়েছিল যে ইরানপন্থি গোষ্ঠীগুলো মার্কিন স্থাপনা ও নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাতে পারে। এই সতর্কবার্তা জারির কয়েক ঘণ্টার মধ্যেই দূতাবাসে এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটল।

এনএন/ ১৪ মার্চ ২০২৬



Scroll to Top