
আবুধাবি, ২০ মে – সংযুক্ত আরব আমিরাত তার ভূখণ্ডে যেকোনো ধরনের শত্রুতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে ইরাককে কঠোরভাবে সতর্ক করেছে। আবুধাবির বারাকা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সাম্প্রতিক ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে দেশটি এই কূটনৈতিক বার্তা প্রদান করে।
আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে ইরাক সরকারকে তাদের ভূখণ্ড থেকে পরিচালিত সকল ধরনের বৈরী তৎপরতা জরুরি ভিত্তিতে এবং নিঃশর্তভাবে বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয় যে,
আন্তর্জাতিক ও আঞ্চলিক আইন ও চুক্তির নীতিমালা অনুসরণ করে এই ধরনের হুমকিগুলোকে দ্রুত ও দায়িত্বশীলভাবে মোকাবিলা করা আবশ্যক। আমিরাত কর্তৃপক্ষ ইরাকের আঞ্চলিক গুরুত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছে যে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় ইরাককে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
এটি ইরাকের সার্বভৌমত্ব রক্ষাসহ একটি দায়িত্বশীল অংশীদার হিসেবে দেশটির অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে বিবৃতিতে জানানো হয়। বিশ্লেষকদের মতে ড্রোন হামলার এই ঘটনা উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে ভাবিয়ে তুলেছে। আমিরাতের এমন কঠোর অবস্থানের ফলে এই অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
এস এম/ ২০ মে ২০২৬






