ইয়ামালের সঙ্গে প্রেমের গুঞ্জন, কে এই আর্জেন্টাইন নিকোল

ইয়ামালের সঙ্গে প্রেমের গুঞ্জন, কে এই আর্জেন্টাইন নিকোল

হোয়োস আরও যোগ করে বলেন, ‘তাদের কাছের মানুষেরা আমাকে জানিয়েছে যে তারা একে অপরকে বোঝার চেষ্টা করছে। তাদের মধ্যে এই মুহূর্তে একটি গল্পের সূচনা হয়েছে। এই সম্পর্ক হয়তো শেষ পর্যন্ত আনুষ্ঠানিক সম্পর্কেও রূপ নিতে পারে। তবে বর্তমানে তারা শুধু একে অপরকে জানার পর্যায়েই আছে। দুজনেই খুব রোমাঞ্চিত!’

২৪ বছর বয়সী নিকি নিকোল, যাঁর আসল নাম নিকোল ডেনিস কুচো। তাঁর জন্ম লিওনেল মেসির জন্মশহর রোজারিওতে। নিকোল আর্জেন্টিনার সংগীতজগতের অন্যতম জনপ্রিয় শিল্পী। তিনি বিজার‍্যাপ, ডুকি এবং রাউ আলেহান্দ্রোর মতো শিল্পীদের সঙ্গে কাজ করেছেন। এ ছাড়া দুইবার লাতিন গ্র্যামিতে মনোনয়ন পাওয়ার পাশাপাশি অসংখ্য পুরস্কার পেয়েছেন।

Scroll to Top