ইমরানের মুক্তির দাবিতে লংমার্চ কেন ছয় দিনেও পাখতুনখাওয়ার বাইরে যেতে পারেনি

ইমরানের মুক্তির দাবিতে লংমার্চ কেন ছয় দিনেও পাখতুনখাওয়ার বাইরে যেতে পারেনি

খাইবার পাখতুনখাওয়ার গভর্নর ফয়সাল করিম কুন্ডি গতকাল পিটিআইয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন, তারা সাবি এলাকা পার হওয়ার সাহস দেখাবে না। কারণ, তারা যখনই সাবির দিকে পা বাড়ায়, তখনই তাদের পা কাঁপতে শুরু করে এবং বুক দুরুদুরু করে।

উল্লেখ্য, পাখতুনখাওয়া ও পাঞ্জাব প্রদেশের সীমান্তবর্তী এলাকা সাবি। লংমার্চের ঘোষিত রুটে এই এলাকা রয়েছে। যদিও শুরু থেকে বেশ কয়েকবার লংমার্চের রুট পরিবর্তন হয়েছে বলে জানা গেছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়, পিটিআই খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখপাত্র শওকত ইউসুফজাই তাদের প্রদেশে ‘অঘোষিত’ গভর্নরের শাসন চলে বলে অভিযোগ তুলে তা প্রত্যাখ্যান করেছেন। তিনি এক বিবৃতিতে বলেছেন, পিটিআইয়ের নেতা-কর্মীদের দলের প্রতিষ্ঠাতার সঙ্গে দেখা করতে দিতে হবে। ইমরান খানের মুক্তিসহ সব দাবি মানতে হবে। দাবি না মানা পর্যন্ত লংমার্চ চলবে। পিটিআইয়ের নেতা-কর্মীদের গ্রেপ্তারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। ইউসুফজাই বলেন, পিটিআই এবং সরকারের মধ্যে কোনো মধ্যস্থতার কথা তাঁর জানা নেই।

Scroll to Top