
ছবি: সংগৃহীত
গাজীপুরের কালিয়াকৈরে ইবনেসিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
শনিবার (১৭ অক্টোবর) বিকাল সোয়া ৫টার দিকে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার স্টেশনের চারটি ইউনিট সেখানে কাজ করছিল। এর প্রায় ১৫ মিনিট পরে গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট সেখানে যায়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, শনিবার বিকেল ৪টা ৪০ মিনিটে ইবনেসিনা ফার্মাসিউটিক্যালসের ওই কারখানার একটি ভবনে আগুন লাগলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের অনেকগুলি ইউনিট ঘটনাস্থলে এসে কাজ শুরু করেছে।
তিনি আরও বলেন, এখনো আগুন লাগার কারণ ও কোনো হতাহতের খবর জানা যায়নি৷
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

