ইন্টার কন্টিনেন্টাল হোটেলের পাশে বাসের ধাক্কায় দুই মিসরীয় নারী আহত

ইন্টার কন্টিনেন্টাল হোটেলের পাশে বাসের ধাক্কায় দুই মিসরীয় নারী আহত

রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলের পাশের সড়কে বাসের ধাক্কায় দুজন মিসরীয় নারী আহত হয়েছেন। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে আটটার দিকে দুজন মিসরীয় নারী ইন্টার কন্টিনেন্টালের পাশের সড়ক পার হওয়ার সময় শিকড় পরিবহনের একটি বাসের ধাক্কায় আহত হন। আঘাত গুরুতর না হওয়ায় তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

Scroll to Top