
সিরাজগঞ্জ, ২১ ফেব্রুয়ারি – ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান নিয়ে চলমান বিতর্কের মধ্যে এবার কড়া বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার ২১ ফেব্রুয়ারি রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ইনকিলাব জিন্দাবাদ, চাঁদাবাজ মুর্দাবাদ।
এর আগে একই ইস্যুতে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছিলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও কুমিল্লার সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। মূলত ইকবাল হাসান মাহমুদ টুকুর একটি বক্তব্যকে ঘিরে এই ঘটনার সূত্রপাত হয়।
শনিবার সকালে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন যে বাংলাকে ধারণ করতে হলে এবং বাংলা ভাষাকে মায়ের ভাষা হিসেবে স্বীকৃতি দিতে হলে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দেওয়া যাবে না। তাঁর মতে ইনকিলাব জিন্দাবাদ বা ইনকিলাব মঞ্চের সঙ্গে বাংলার সংস্কৃতির কোনো সম্পর্ক নেই।
এসএএস/ ২১ ফেব্রুয়ারি ২০২৬





