
ঢাকা, ২০ জুলাই – সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সোমবার রাজধানীর বিস মিলনায়তনে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
প্রতিমন্ত্রী জানান যে, শুধুমাত্র সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীই নন, বর্তমানে ভারতে অবস্থানরত অন্যান্য অভিযুক্ত ব্যক্তিদের ফিরিয়ে আনার লক্ষ্যেও পৃথক পৃথক চিঠি পাঠানো হয়েছে। বিদেশে পলাতক ব্যক্তিদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে সরকার সচেষ্ট রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এস এম/ ২০ জুলাই ২০২৬





