আসবাবের অনুষঙ্গে
আসবাবের গড়নে জামদানি মোটিফ না থাকলেও যে ভিন্নতা আনা যাবে না, তেমনটা কিন্তু নয়। আসবাবপত্র সহজে বদলে ফেলা সম্ভব না হলেও এগুলোর কিছু অনুষঙ্গ বদলে ঘরের রূপবদল করা যেতে পারে আয়াসেই। এসব অনুষঙ্গেও আপনি ব্যবহার করতে পারেন জামদানি মোটিফ।
এই যেমন কুশন কভারের একপাশে জামদানির পাড় বসানো যেতে পারে। চাপা সাদা, ধূসর, বিস্কুট বা অন্যান্য হালকা রঙের সোফায় রাখা কুশন কভারে লাল বা নীলের মতো উজ্জ্বল জামদানি পাড়ের একটু ছোঁয়া থাকলে দারুণ দেখাবে। টেবিল রানারেও থাকতে পারে জামদানি মোটিফ।
আরও যা
জামদানি মোটিফের অন্দরসজ্জাসামগ্রীও কাজে লাগাতে পারেন। বসার ঘরের মেঝেতে বা টেবিলে ল্যাম্পশেড রাখেন অনেকে। এই ল্যাম্পশেডটিতেও থাকতে পারে জামদানি নকশা। কিংবা জামদানি মোটিফ ব্যবহার করতে পারেন ঘরের পর্দার একটা অংশে। অন্দরের যেকোনো অনুষঙ্গের এমন একটি অংশে জামদানি মোটিফ ব্যবহার করুন, যেন তা আলাদাভাবে চোখে পড়ে; পুরোটা এই মোটিফ ব্যবহার না করাই ভালো।