আশুলিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আশুলিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো:সোহাগ হাওলাদার : সাভারের আশুলিয়ায় পল্লী বিদ্যুৎ এলাকায় আশুলিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় আশুলিয়া প্রেসক্লাবের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আশুলিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি লাইজু আহমেদ চৌধুরী এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফারুক ও আল-মামুন ।

ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি এবং সাংবাদিকদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় বক্তারা সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

আয়োজিত ইফতার মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির -১ জেনারেল ম্যানেজার (জিএম) আক্তারুজ্জামান লস্কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইলিম মোহাম্মদ নাজমুল, ঢাকা জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুর রহমান বাবুল , ঢাকা জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন, সাভার প্রেসক্লাবের সভাপতি নামজুল হুদা, আশুলিয়া থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহিন সরকার প্রমুখ।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

এছাড়াও ইফতার মাহফিলে সাভার, আশুলিয়া ও ধামরাই প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Scroll to Top