আল্লাহর ভালোবাসা পাওয়ার ৩ আলামাত

আল্লাহর ভালোবাসা পাওয়ার ৩ আলামাত

আল্লাহর ভালোবাসা অর্জনের আরেকটি আলামত হলো পরীক্ষার সম্মুখীন হওয়া। বিপদ-আপদ কেবল কষ্ট নয়, বরং মুমিনের মর্যাদা বৃদ্ধির কারণ।

রাসুল (সা.) বলেন, ‘মসিবত যত বড় হবে, প্রতিদানও তত বড় হবে। নিশ্চয়ই আল্লাহ যখন কোনো জাতিকে ভালোবাসেন, তখন তাদের পরীক্ষা করেন। যে এতে সন্তুষ্ট থাকে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৪০৩১

মানুষের জীবনে নানা ভুল ও পাপ হয়ে থাকে। আল্লাহ যখন কোনো বান্দার মঙ্গল চান, তখন দুনিয়াতেই তাকে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে পবিত্র হওয়ার সুযোগ দেন।

অন্য হাদিসে বলা হয়েছে, ‘আল্লাহ যখন তাঁর বান্দার মঙ্গল চান, তখন দুনিয়ায় তাকে তাড়াতাড়ি বিপদ-আপদের সম্মুখীন করেন (যাতে আখেরাতে সে পাপমুক্ত থাকে)।’ (সুনানে তিরমিজি, হাদিস: ২৩৯৬)

সুতরাং বিপদে হতাশ না হয়ে ধৈর্য ধারণ করাই প্রকৃত মুমিনের পরিচয়।

  • মাহমুদ হাসান ফাহিম : শিক্ষক, বাইতুল আকরাম মসজিদ ও মাদরাসা কমপ্লেক্স, টঙ্গী

Scroll to Top