সংঘবদ্ধ উগ্রবাদীদের দেওয়া আগুনে দগ্ধ প্রথম আলো ভবনে চলছে ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনী ‘আলো’। রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত ভবনটিতে ১৮ ফেব্রুয়ারি এ প্রদর্শনী শুরু হয়। এতে স্থান পেয়েছে হামলার বর্বরতার চিত্র ও সেই সহিংসতার ক্ষতচিহ্ন, যা শিল্পীর সৃজনশীল প্রকাশে নতুন মাত্রা পেয়েছে। ধ্বংসস্তূপের মাঝেও শিল্পের আলো জ্বালিয়ে সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদের বার্তা তুলে ধরাই এই প্রদর্শনীর লক্ষ্য। এ প্রদর্শনী দেখতে প্রতিদিনই আসছেন রাজনীতিক, বিশিষ্টজন, শিল্পী–সাহিত্যিক ও শিক্ষার্থীরা। প্রাথমিকভাবে প্রদর্শনী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলার কথা ছিল। পরে প্রদর্শনীর সময় দুই দিন বাড়ানো হয়েছে। ২ মার্চ পর্যন্ত এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।


