
রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াস জুনিয়রের ভূমিকা ও দলের পারফরম্যান্স নিয়ে বিতর্ক চলছে। ব্রাজিল তারকাকে পুরোপুরি বাদ দেয়ার ধারণার বিরোধিতা করেছেন মাদ্রিদের তারকা সাবেক আলভারো বেনিতো। রক্ষণাত্মক দায়িত্ব পালনের গুরুত্ব এবং বড় ম্যাচে কোচ হোসে মরিনহোর কৌশল নিয়েও মত তুলে ধরেছেন তিনি।
ব্রাজিলিয়ান ভিনি প্রতিভাবান খেলোয়াড় হওয়া সত্ত্বেও দলের সাথে মানিয়ে নেয়া এবং সামগ্রিক পারফরম্যান্সে তার অবদান পর্যালোচনার মুখে পড়েছে। স্প্যানিশ পত্রিকায় ভিনিকে নিয়ে আলভারো বলেছেন, ‘আমরা নানাধরনের অনুমান করতে পারি, কিন্তু বাস্তবতা হল ভিনিকে ছাড়া দলটি তার উপস্থিতির তুলনায় অনেক ভালো খেলেছে।’
‘রিয়াল মাদ্রিদ তাদের সেরা ম্যাচগুলো খেলেছে এবং রক্ষণভাগে সবচেয়ে বেশি ধারাবাহিকতা ও দৃঢ়তা দেখিয়েছে। যার সবই ঘটেছে ভিনির অনুপস্থিতিতে। এটাই বাস্তবতা।’
‘তবে রিয়াল মাদ্রিদ যে ভিনিসিয়াসকে ছাড়া আরও ভালো দল হয়ে উঠবে এমন মনে করাটাও বেশ সাহসী একটি ধারণা। তাকে এই পথে কিছুটা এগিয়ে আসতে হবে এবং অন্যান্য বিষয়ের পাশাপাশি নিজের রক্ষণাত্মক দায়িত্ব পালনেও প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।’
‘লা লিগায় এমন অনেক ম্যাচ থাকবে যেখানে মরিনহো নমনীয় কৌশল অবলম্বন করতে পারবেন, যেমন ডানদিকে দিওমান্দে এবং বাঁ-দিকে ভিনিকে খেলানো। এমন ৯০ শতাংশ ম্যাচেই জয় পাওয়ার জন্য এই কৌশল যথেষ্ট হবে।’
‘বার্সেলোনার বিপক্ষে কিংবা চ্যাম্পিয়ন্স লিগের মতো বড় ম্যাচগুলোতে মরিনহো দলের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেবেন, এটাই স্বাভাবিক। ভিনিসিয়াস যদি সেই বাড়তি পরিশ্রমটুকু না করেন যার কথা আমরা বলছি, তবে শুরুর একাদশে জায়গা পাবেন না।’
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

