আর ‘ভালো মানুষ’ থাকব না: ট্রাম্প

আর ‘ভালো মানুষ’ থাকব না: ট্রাম্প

আর ‘ভালো মানুষ’ থাকব না: ট্রাম্পইরানকে নতুন করে আবারও হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তিনি আর ‘ভালো মানুষ’ থাকবেন না। এ সময় ইরানকে দ্রুত বুদ্ধিমান হতেও পরামর্শ দেন মার্কিন প্রেসিডেন্ট।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘ইরান তাদের পরিস্থিতি সামাল দিতে পারছে না। তারা জানে না একটি অপারমাণবিক চুক্তি কীভাবে করতে হয়। তাদের দ্রুত বুদ্ধিমান হওয়া উচিত।’

পোস্টের সঙ্গে নিজের একটি এডিট করা ছবিও প্রকাশ করেন ট্রাম্প। এতে দেখা গেছে, তিনি চশমা পরা, আর তার হাতে রয়েছে স্বয়ংক্রিয় রাইফেল। ছবিটির পেছনের অংশে ব্যাপক বোমাবর্ষণ করা হয়েছে এমন কিছুও দেখা গেছে। গত ২৮ এপ্রিল ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্র। এরপর তাদের মধ্যে টানা ৪০ দিন যুদ্ধ চলেছে। বর্তমানে যুদ্ধবিরতি চলছে।

Scroll to Top