আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা, সুশাসন জোরদার ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে চার্টার্ড একাউন্ট্যান্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডাটা অ্যানালাইসিসের মতো প্রযুক্তিগত অগ্রগতির কারণে এই খাতে দ্রুত পরিবর্তনের সাথে নবীন গ্রাজুয়েটদের খাপ খাইয়ে নিতে হবে।




