যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ‘আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাব’ এবিপিসির ২০২৪-২০২৫ মেয়াদের নতুন কমিটি যাত্রা শুরু করেছে। নব নির্বাচিত কমিটির সভাপতি হয়েছেন বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ ও সাধারণ সম্পাদক শাহ ফারুক রহমান। প্রথম দিনে পরিচিতি সভা ও নানা আয়োজনে মুখর ছিলো নিউ ইয়র্কের উডসাইডের গুলশান টেরেস মিলনায়তন।



