আমিরের তৃতীয় বিয়ে: প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা – DesheBideshe

আমিরের তৃতীয় বিয়ে: প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা – DesheBideshe


আমিরের তৃতীয় বিয়ে: প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা – DesheBideshe

মুম্বাই, ৪ জুন – বলিউড অভিনেতা আমির খান তার দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে তৃতীয় বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আগামী ৫ জুলাই মুম্বাইয়ে তার নিজ বাসভবনে ঘরোয়া আয়োজনের মাধ্যমে এই বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন হবে। তার হবু স্ত্রী গৌরী স্প্র্যাট বর্তমানে আমির খান প্রোডাকশনে কর্মরত রয়েছেন।

একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আমির খান জানান, তারা দুজনই মনে করছেন যে সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার উপযুক্ত সময় এসেছে।

দীর্ঘ ২৫ বছর আগে তাদের প্রথম পরিচয় হলেও প্রায় দেড় বছর আগে পুনরায় যোগাযোগ শুরু হয় তাদের মধ্যে। বন্ধুত্ব থেকে শুরু হওয়া এই সম্পর্কটি ধীরে ধীরে পরিণয়ের দিকে এগোয়।

আমিরের ভাষ্যমতে, তিনি এখন মানসিকভাবে শান্তিতে আছেন এবং গৌরী ও তিনি একে অপরের প্রতি যথেষ্ট সিরিয়াস।

গৌরী স্প্র্যাট পেশাগতভাবে ফ্যাশন স্টাইলিং ও ফটোগ্রাফি বিষয়ে লন্ডনে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। বেঙ্গালুরুতে বেড়ে ওঠা গৌরী বর্তমানে এক সন্তানের জননী। পেশাগত এবং ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই আমিরের সাথে তার ঘনিষ্ঠতা তৈরি হয়েছে।

আমির খানের এটি তৃতীয় বিবাহ। এর আগে ১৯৮৬ সালে তিনি রীনা দত্তকে বিয়ে করেছিলেন, যার বিচ্ছেদ ঘটে ২০০২ সালে। রীনা ও আমিরের দুই সন্তান জুনায়েদ ও ইরা।

এরপর ২০০৫ সালে তিনি চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন। ২০২১ সালে যৌথ বিবৃতির মাধ্যমে এই দম্পতি বিচ্ছেদের ঘোষণা দিলেও বর্তমানে তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন। কিরণ ও আমিরের ঘরে আজাদ নামে এক পুত্রসন্তান রয়েছে।

এনএন/ ৪ জুন ২০২৬



Scroll to Top