আমিরাতকে সতর্ক করল ইরান, মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু করার কড়া হুঁশিয়ারি – DesheBideshe

আমিরাতকে সতর্ক করল ইরান, মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু করার কড়া হুঁশিয়ারি – DesheBideshe

আমিরাতকে সতর্ক করল ইরান, মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু করার কড়া হুঁশিয়ারি – DesheBideshe

রিয়াদ, ১৪ মার্চ – ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সংযুক্ত আরব আমিরাতকে একটি কড়া সতর্কবার্তা দিয়েছে।

তারা জানিয়েছে দেশটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো এখন তাদের জন্য বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। একইসঙ্গে সম্ভাব্য প্রাণহানি বা ক্ষয়ক্ষতি এড়াতে আমিরাতের সাধারণ নাগরিকদের বন্দর এলাকা, ডকইয়ার্ড এবং মার্কিন সামরিক ঘাঁটির আশপাশ থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।

ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপে হামলা চালানোর পর ইরান এই কঠোর অবস্থান নিতে বাধ্য হয়েছে।

আইআরজিসি স্পষ্ট করে জানিয়েছে ইরান নিজেদের জাতীয় সার্বভৌমত্ব এবং ভূখণ্ড রক্ষার অধিকার নিশ্চিত করবে। এর অংশ হিসেবে প্রয়োজনে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা, বন্দর, ডকইয়ার্ড এবং মার্কিন সেনাদের অবস্থানস্থলগুলোতে হামলা চালানো হতে পারে।

এছাড়া যেসব বন্দর বা নৌঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে সেগুলোও ইরানের হামলার শিকার হতে পারে বলে জানানো হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে এই নতুন সতর্কবার্তা গোটা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও ছড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা তৈরি করেছে।

এ এম/ ১৪ মার্চ ২০২৬



Scroll to Top