আবু সাঈদের বুক চিতিয়ে দাঁড়ানোর সেই দিন

আবু সাঈদের বুক চিতিয়ে দাঁড়ানোর সেই দিন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রথম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে ২০২৪ সালের ১৬ জুলাই। সেদিন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদসহ ছয়জন শহীদ হন। এ হত্যাকাণ্ডের পরই মূলত আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সরকারি গেজেট অনুযায়ী, এই আন্দোলনে ৮৪৩ জন শহীদ হয়েছেন। হতাহতের শিকার আরও বহু মানুষ।

মূলত ধারাবাহিক আন্দোলনের সূচনা হয়েছিল ২০২৪ সালের ১ জুলাই। ওই দিন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মিছিল, সমাবেশ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। পরদিন রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন তাঁরা।

Scroll to Top