আবাসিক হোটেলের শৌচাগার থেকে প্রকৌশলীর মরদেহ উদ্ধার

আবাসিক হোটেলের শৌচাগার থেকে প্রকৌশলীর মরদেহ উদ্ধার

আবাসিক হোটেলের শৌচাগার থেকে প্রকৌশলীর মরদেহ উদ্ধার

রাজধানীর পল্টন এলাকার একটি আবাসিক হোটেলের শৌচাগার থেকে মো. আব্বাস উদ্দিন (৫০) নামের এক বিআইডব্লিউটিসির প্রকৌশলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম। তিনি জানান, খবর পেয়ে ক্যাপিটাল আবাসিক হোটেলের তৃতীয় তলায় যান তারা। সেখানে ৩০৪ নং রূমের দরজা ভেঙে বাথরুমে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় আব্বাস উদ্দিনকে।

তিনি আরও বলেন, আবাসিক হোটেলের রেজিস্ট্রি খাতা দেখে জানতে পারি ওই ব্যক্তি গত শনিবার অফিসিয়াল কাজে ক্যাপিটাল আবাসিক হোটেলের ৩০৪ রুমে উঠেছিলেন। গতকালই তার হোটেলটি ছেড়ে দেয়ার কথা ছিল। তবে দুপুর গড়িয়ে গেলে সন্ধ্যা নাগাদ তার কোন সারা শব্দ না পাওয়ায় বিষয়টি হোটেল কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করে।

জানা গেছে নিহত আব্বাস উদ্দিন বিআইডব্লিউটিসি চট্টগ্রাম শাখায় নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। বিষয়টি তার পরিবারের স্বজনদের জানানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

/এএস

Scroll to Top