আন্দোলনের পক্ষের সাংবাদিকদের হয়রানি বরদাশত করা হবে না: এনসিপি – DesheBideshe

আন্দোলনের পক্ষের সাংবাদিকদের হয়রানি বরদাশত করা হবে না: এনসিপি – DesheBideshe

আন্দোলনের পক্ষের সাংবাদিকদের হয়রানি বরদাশত করা হবে না: এনসিপি – DesheBideshe

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – বিভিন্ন গণমাধ্যমে জুলাই আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়া সাংবাদিকদের নানাভাবে হেনস্তা করার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম। তিনি স্পষ্ট জানিয়েছেন যে সংবাদকর্মীদের সঙ্গে কোনো প্রকার হয়রানি বা প্রতিহিংসামূলক আচরণ মেনে নেওয়া হবে না।

বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। মাহাবুব আলম উল্লেখ করেন, জুলাই আন্দোলনের পক্ষে থাকা কোনো অপরাধ নয় বরং এটি সম্মানের বিষয়। যারা ফ্যাসিবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিলেন তারা দলের কাছে অত্যন্ত সম্মানিত বলেও মন্তব্য করেন তিনি।

এসএএস/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬

Scroll to Top