গতকাল দিবাগত রাত সোয়া একটায় ডিএমপির গণমাধ্যম বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আনিস আলমগীরকে ডিবির কার্যালয়ে নেওয়ার কথা জানান। এর আগে রাত সাড়ে আটটায় আনিস আলমগীর মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ধানমন্ডি এলাকার একটি জিম (ব্যায়ামাগার) থেকে আমাকে নিয়ে আসা হয়। ডিবির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের প্রধান আমার সঙ্গে কথা বলবেন।’
আনিস আলমগীর জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁকে ধানমন্ডি থেকে আনা হয়। আটটার দিকে তাঁরা ডিবি কার্যালয়ে পৌঁছান। তখন থেকে অপেক্ষায় রয়েছেন। তাঁর সঙ্গে তখন পর্যন্ত ডিবি প্রধানের কথা হয়নি।