আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর ফেরা নরওয়ে | চ্যানেল আই অনলাইন

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর ফেরা নরওয়ে | চ্যানেল আই অনলাইন

অ্যান্টনিও নুসার গোলে লিড নিয়ে জয়ের পথেই ছুটছিল নরওয়ে। তবে বিরতির পর আমাদ ডায়ালো আইভরি কোস্টকে ম্যাচে ফেরান। দশ মিনিটের কিছুটা সময় কেবল সমতা ধরে রাখতে পেরেছিল আফ্রিকার দেশটি। আসর জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্লিং হালান্ড শেষদিকে গোল নরওয়েকে এগিয়ে নেন। আর তাতে ২-১ গোলে জিতে শেষ ষোলোর টিকিট কেটেছে ইউরোপের দেশটি।

সবশেষ ১৯৯৮ বিশ্বকাপে অংশ নিয়েছিল নরওয়ে। সেবার শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল। এরপর ২৮ বছরের অপেক্ষা পেরিয়ে ২০২৬ আসরে অংশ নিয়ে আর্লিং হালান্ডের নৈপুণ্যে গ্রুপরানার্সআপ হয়ে নকআউটে ওঠে তার। এবার শেষ বত্রিশে আইভরি কোস্টকে হারিয়ে উঠেছে পরবর্তী রাউন্ডে। শেষ ষোলোতে তারা মুখোমুখি হবে ব্রাজিলের।

ডালাসের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে ম্যাচের ৩৯ মিনিটে অ্যান্টনিও নুসার গোলে এগিয়ে যায় নরওয়ে। ১-০ তে এগিয়ে বিরতিতে যায় তারা। বিরতির পরও লম্বা সময় লিড ধরে রাখে তারা। তবে ৭৪ মিনিটে আমাদ ডায়ালো আইভরি কোস্টকে সমতায় ফেরান। এরপর ৮৬ মিনিটে নরওয়ের জয়সূচক গোলটি করেন হালান্ড।

Scroll to Top