পুলিশের কাছে করা অভিযোগে এই নারী আরও বলেছেন, দীর্ঘদিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছেন এবং চিকিৎসাও নিচ্ছেন। তাঁর ভাষায়, ‘আমি অনেকবার আত্মহত্যার চেষ্টা করেছি। মানসিক যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে পারছিলাম না। ও এবং ওর পরিবার আমাকে বারবার মিথ্যা আশ্বাস দিত। ওর অন্য নারীদের সঙ্গে সম্পর্ক আমার ভেতরটা ভেঙে দেয়, প্রচণ্ড মানসিক যন্ত্রণা পেতে হয়।’
ঘটনার বিষয়ে গাজিয়াবাদের ডেপুটি কমিশনার অব পুলিশ পাটিল নিমীশ দশরথ ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, যশ দয়াল ইতিমধ্যে পুলিশকে তাঁর বক্তব্য দিয়েছেন। নিমীশের ভাষায়, ‘আমরা নতুন ফৌজদারি বিধির ৬৯ নং ধারা অনুযায়ী (বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন) তার বিরুদ্ধে মামলা রুজু করেছি এবং তদন্ত চলছে।’



