ঠিক যেন ২০১৪ এবং ২০১৮ মেয়েদের এএফসি এশিয়ান কাপ ফুটবলের পুনারাবৃত্তি ২০২৬ আসরেও। ওই দুই আসরে অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল জাপান। এবারও একই, অজিদের ঘরের মাঠ থেকে ট্রফি জিতে তৃতীয়বার এশিয়ার চ্যাম্পিয়ন হল সূর্যোদয়ের দেশটি।
সিডনির অ্যাকর স্টেডিয়ামে বেশ আক্রমণাত্মক খেলেছে অস্ট্রেলিয়া। জাপানের চেয়ে বল দখলে রেখেছিল বেশি। ম্যাচের ১৭ মিনিটে মাইকা হামানোর গোলে লিড পায় জাপান, সেটি ধরে রেখে ম্যাচ শেষ করে সফরকারীরা। ম্যাচের শেষদিকে অজিরা বেশ চেষ্টা করলেও আর ম্যাচে ফিরতে পারেনি।
এটি ছিল বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক টুর্নামেন্ট। ফুটবলের সর্বোচ্চ পর্যায়ের কোন বৈশ্বিক আসরে প্রথমবার বাংলাদেশ খেলার সুযোগ করে নিয়েছিল। আসরে ‘বি’ গ্রুপে সর্বোচ্চ নয়বারের চ্যাম্পিয়ন চীনের কাছে ২-০, ফিফা র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে থাকা নর্থ কোরিয়ার কাছে ৫-০ এবং শক্তিশালী উজবেকিস্তানের কাছে ৪-০ গোলে হেরে বিদায় নিয়েছে লাল-সবুজের দল।



