অবৈধ অভিবাসন রোধে লিবিয়া থেকে ফিরলেন ১৭০ বাংলাদেশি

অবৈধ অভিবাসন রোধে লিবিয়া থেকে ফিরলেন ১৭০ বাংলাদেশি

লিবিয়া থেকে বাংলাদেশ সরকারের উদ্যোগে ১৭০ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এই প্রত্যাবাসন কার্যক্রমে সহযোগিতা করেছে বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং লিবিয়া কর্তৃপক্ষ।

অবৈধ অভিবাসন রোধে লিবিয়া থেকে ফিরলেন ১৭০ বাংলাদেশি

সোমবার সকালে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা লিবিয়ার বেনগাজি থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ফেরা অধিকাংশ বাংলাদেশি মানব পাচারকারীদের সহায়তায় অবৈধভাবে লিবিয়ায় গিয়েছিলেন এবং পরবর্তীতে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন। লিবিয়ায় অবস্থানকালে তারা অপহরণ, নির্যাতনসহ বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হন।

বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সরকারি সংস্থা এবং আইওএম-এর কর্মকর্তারা প্রত্যাবাসিতদের স্বাগত জানান। তাদের প্রয়োজন অনুযায়ী প্রাথমিক চিকিৎসা, খাবার, পরিবহন এবং সাময়িক আশ্রয়ের ব্যবস্থা করেছে আইওএম।

জনসচেতনতা বাড়াতে এবং অবৈধ অভিবাসন নিরুৎসাহিত করতে প্রত্যাবাসিতদের তাদের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে শেয়ার করার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র: বাসস

জুম বাংলা নিউজ

জুম বাংলা নিউজ

inews.zoombangla.com

অনুসরণ করুন

গুগলে জুম বাংলা নিউজ অনুসরণ করুন

আপনার গুগল নিউজ ফিডে জুম বাংলা নিউজ থেকে আরও আপডেট পেতে গুগল ফলো পৃষ্ঠাটি খুলুন এবং চেকমার্ক বিকল্পটি আলতো চাপুন।


গুগলে জুম বাংলা নিউজ অনুসরণ করুন

Scroll to Top