ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, নির্বাচনকে অবাধ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, প্রথমবারের মত প্রবাসীদের জন্য পোস্টাল ভোটে ব্যাপক সাড়া পেয়েছি।
সিইসি জানান, এবার স্বচ্ছতার ভিত্তিতে ভোট গণনা করা হবে।
৪৫ হাজার পর্যবেক্ষক জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করবেন উল্লেখ করে তিনি আরও জানান, নির্বাচন কমিশন শান্তিপূর্ণ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ।


